• সমগ্র বাংলা

লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের রেলওয়ে শ্রমিক দল কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়।র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়স্থ বিএনপি'র অস্থায়ী কার্যালয় হামার বাড়ীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
 সমাবেশে বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্য ও বৈষম্য দূর হবে।কোনো স্বৈরাচারী শক্তি যেন ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ র‌্যালিতে উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo