• লিড নিউজ
  • জাতীয়

‎৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠনকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিলো সরকার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত যুব সংগঠনসমূহকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে। যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‎তিনি আরও বলেন, ‘আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে।’

‎অনুষ্ঠানে উপস্থিত আটটি সংগঠনের হাতে নিজেই অনুদানের চেক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আসিফ মাহমুদ। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo