ফাইল ছবি
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।
তিনি বলেছেন, নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে। তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...
নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...
নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

মন্তব্য (০)