• জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ সহযোগী ১০ দিনের রিমান্ডে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের তিন সহযোগীর দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ শুনানি শেষে এ আদেশ দেন। 

আসামিরা হলেন- ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আরামিট পিএলসির এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আরামিট পিএলসি এজিএম উৎপল পাল।

এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর দুই মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক হাফিজুর রহমান। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী রিমান্ডের পক্ষে শুনানি করেন। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 গত ২৮ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ইউসিবি পিএলসির মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়ার টেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। 

তারা অন্য আসামিদের সহযোগিতায় ঋণ অনুমোদন করিয়ে ঘুষ গ্রহণ করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ বিদেশে পাচার করে মানিলন্ডারিংসহ অন্যান্য ধারায় অপরাধ করেছেন।

 

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo