• জাতীয়

১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ১৫ জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেফতার হওয়া ১৫ কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকছি না।

জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদসহ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই ১৫ জনের মধ্যে গ্রেফতার আছেন।

এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫ সেনা কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার।

 

মন্তব্য (০)





image

৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

১

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার...

image

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানো ইস্যু: মন্ত্রীদের সঙ্গে বৈঠকে...

২

নিউজ ডেস্কঃ  পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে চলমান ...

image

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু

৩

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমানবাহিনীর ...

image

বারে তাহসিফের সঙ্গী সেই তরুণীর ৪ দিনের রিমান্ড

৪

নিউজ ডেস্ক : বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ ...

image

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৫০ কারখ...

৫

নিউজ ডেস্ক : সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নি...

  • company_logo