• সমগ্র বাংলা

খেলাধুলা সমাজ ও রাষ্ট্রকে কিছু দেওয়ার মানসিকতা গড়ে ওঠে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বলেছেন, “আমি একজন ক্রীড়ামোদি মানুষ। খেলাধুলা মানুষের মন ও চিন্তায় বড় পরিবর্তন আনতে পারে—এটাই আমার বিশ্বাস। খেলার মধ্যে মানুষ যতক্ষণ থাকে, ততক্ষণ সে পাপ কাজ থেকে দূরে থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও নেতৃত্বগুণ তৈরি হয়। সমাজ ও রাষ্ট্রকে কিছু দেওয়ার মানসিকতাও গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “খেলাধুলাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আমরা ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ‘তারুণ্যের উৎসব’-এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দৌড়, ম্যারাথন, সাইকেলিং সহ বিভিন্ন খেলা নতুন করে শুরু হবে। ইউনিয়নভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

ইউএনও কামরুল ইসলাম বলেন, “আজকের তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানাই।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান সাইনবোর্ড মাঠে ‘তাশরিফ গাজী কিংস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক নিরব মো. সাইফুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসান সাইদুল।

উদ্বোধনী খেলায় উত্তরা শেডো ফাইটার্সকে ১ উইকেটে পরাজিত করে সাভার পল্লীবিদ্যুৎ ইলেভেন।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo