• সমগ্র বাংলা

নড়াইলে প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ড. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী খাইরুল ইসলামসহ অনেকে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের অনুষ্ঠানের আয়োজনে করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের ট্রেনিং অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ মাইক্রো ওয়াটারসেড (খাল) কমিটি ও ইউনিয়ন পরিষদের স্থানীয় প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমে খাল ও পুকুর সংস্কারের ফলে কৃষির উন্নয়ন হয়েছে। জলবায়ু সহিষ্ণু ধানের জাতের পাশাপাশি মিষ্টি কুমড়া, লাউ, শশা, তরমুজসহ বিভিন্ন ধরণের সবজিতে উন্নত জাত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বেড়েছে। এছাড়া দেশি মাছের অভয়াশ্রম যেমন সৃষ্টি হয়েছে, তেমনি মাছ উৎপাদন বেড়েছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়েছে। খাল ও পুকুর পুনঃখননের মাধ্যমে এলাকার মানুষের ব্যাপক উপকার হচ্ছে।


অনুষ্ঠানে কৃষিবিদ ড. নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo