• সমগ্র বাংলা

সাতকানিয়ায় আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: শিক্ষকদের চলমান ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকালে সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেরানীহাট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানী, দক্ষিণ জেলা আদর্শ কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আবু তাহের, স্কুল শিক্ষক দিদারুল ইসলাম ও আব্দুল হামিদসহ আরও অনেকে।

বক্তারা তাদের তিন দফা দাবির মধ্যে-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাতা,১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “যৌক্তিক এই দাবিগুলোর প্রজ্ঞাপন দ্রুত না দিলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo