• সমগ্র বাংলা

‎ফরিদপুরে পদ্মা নদীতে মা ইলিশ আহরণের দায়ে ২২ জেলের কারাদণ্ড, ধ্বংস হলো ৫০ হাজার মিটার কারেন্ট জাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ২২ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, বুধবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, তাদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ 'পূর্ব শ্যামপুর মাদ্রাসা' এবং 'দশহাজার মাদ্রাসা'তে বিতরণ করা হয়।

ইউএনও আরও জানান, জনস্বার্থে মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় বিরল প্রজাতির বন্য গন্ধগোকুল উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...

image

দোকানের আড়ালে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...

image

নড়াইলে মডেল মসজিদে নানা অনিয়ম ও ফজরে তালাবদ্ধ রাখার প্রতি...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...

image

বকশিগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুল করে ...

image

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আদালত চত...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে...

  • company_logo