• সমগ্র বাংলা

রাণীনগরে হাত ধোয়া দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শেষে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন কুমার সমর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শহিদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সূর্য্য কুমার অধিকারী প্রমুখ।

হাত ধোয়া প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঠিক ভাবে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়। এসময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন সঠিক ভাবে হাত না ধোয়ার কারণে বিশেষ করে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই ছোট ও বড় সকলকে সঠিক ভাবে হাত ধোয়ার বিষয়ে বিশেষ সতর্ক হওয়ার প্রতি আহ্বান জানান অতিথিরা।

মন্তব্য (০)





image

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উ...

image

মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

image

কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীদের দেহে মেলেনি কর...

বাকৃবি প্রতিনিধি : কোভিড-১৯ মহামারির শুরুতে এর উৎস নিয়ে বিজ্...

  • company_logo