ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা।
শনিবার বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা মো.রফিক উদ্দিন।
ভুক্তভোগী রফিক উদ্দিন শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ভুক্তভোগী মো. রফিক উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে জরিয়ে মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে আমার ছবি ব্যবহার করে মিথ্যা প্রচার করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করতে এমন মিথ্যা প্রচার করছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ই...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
দিনাজপুর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নারী, শিশু ও...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...

মন্তব্য (০)