ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান প্রথমবারের মতো নিজের অতীত প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে বহুদিন ধরে নানা গুঞ্জন থাকলেও এবার নিজেই সেই বিষয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশো তে এসব কথা জানান সালমান। নিজের প্রেম জীবনের কথা বলতে গিয়ে সালমান বলেন, ‘যখন সম্পর্কে একজন সঙ্গী অন্যজনের তুলনায় দ্রুত সাফল্য পায়, তখন সম্পর্কের ভেতর সমস্যার শুরু হয়। কোনো একজন নিরাপত্তাহীনতায় ভোগে।’
সালমান আরও বলেন, ‘সম্পর্কে টিকে থাকতে হলে দুজনেরই একসঙ্গে এগোতে হবে। কাউকে যেন অন্যজনের ঘাড়ে নিশ্বাস ফেলতে না হয়।’
বলিউডে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, খারাপ ব্যবহারের কারণেই ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সালমানের সম্পর্ক ভেঙেছিল। কিন্তু অভিনেতার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসল কারণ হয়তো ক্যারিয়ারের উচ্চতা ও পারস্পরিক অনিরাপত্তা।
উল্লেখ্য, সালমান খানের জীবনে একাধিকবার সম্পর্ক এলেও কোনোটিই পরিণতি পায়নি। সংগীততা বিজলানির সঙ্গে তার বিয়ের প্রস্তুতিও একসময় চূড়ান্ত হয়েছিল। এমনকি কার্ড ছাপা পর্যন্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...
বিনোদন প্রতিবেদকঃ খুব শিগগীরই দ্বিতীয়বারের মত শ্রেষ্ঠ সংগীত ...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিক...

মন্তব্য (০)