ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: আজ থেকে আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো আঁখির গল্প এর দ্বিতীয় সিজন প্রচার শুরু হচ্ছে। রাত দশটায় উন্মুক্ত হবে এই শো এর প্রথম পর্ব। এই পর্বে অতিথি জীবন্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী।
এই শোটি নিয়ে আঁখি আলমগীর বলেন, 'প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এই সিজনে আমি এমন সব মানুষদের সাথে আড্ডা দিবো যারা আমাদের আইডল।'
সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশী সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগত।
আঁখির সাথে তাঁর গল্প দেখতে আইজ অন স্টুডিও চ্যানেলে সবাইকে চোখ রাখতে বলেছেন এই কিংবদন্তী শিল্পী।
বিনোদন ডেস্কঃ অপেক্ষার অবসান! জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অ...
বিনোদন ডেস্ক : মিশসের বিপক্ষে নাটকীয় ম্যাচ শেষে রেফারিং ও ভ...
বিনোদন প্রতিবেদক: দেশীয় অন্তর্জাল জগতে সাম্প্রতিক সময়ের বহ...
বিনোদন প্রতিবেদক: নাটক - চলচ্চিত্রের অভিনেত্রী ও মডেল জয়ীতা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ক্যামেরার বাইরে ছিলেন ঢালিউড অভ...

মন্তব্য (০)