ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার শুটিং ফ্লোরে কত কি-ই না ঘটে থাকে। অধিকাংশ সময়ই যা থেকে যায় আড়ালে অভিনেতা-অভিনেত্রীর স্মৃতির ভান্ডারে। তবে এতটা অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা খুব কমই ঘটতে দেখা যায় কারও কারও জীবনে, যা ঘটেছে অভিনেত্রী প্রিয়া গিলের জীবনে। ঠিক এমন কী ঘটনা ঘটেছিল, যা মনে পড়লে আজও শিওরে ওঠে শরীর, নেচে ওঠে হৃদয় অভিনেত্রীর? সম্প্রতি এক এক সাক্ষাৎকারে প্রিয়া গিল জানিয়েছেন সেই কথা।
‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা। একটি গানের দৃশ্যে বলি বাদশাহ শাহরুখ খানকে একটা চড় মারার কথা ছিল অভিনেত্রী প্রিয়া গিলের। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি অভিনেত্রী।
তিনি বলেন, আমি তো কিং খানের ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে। তো ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময় বুঝতেই পারছিলাম না— কীভাবে চড়টা মারব। পরিচালক মনসুর খান বারবার বলছিলেন— আরও জোরে মারো। শাহরুখ নিজেও বললেন, ‘মারো, ভয় পেও না।’
প্রিয়া গিল বলেন, অবশেষে আমি জোরে একটা চড় মারলাম। চড় মারার পর একমুহূর্তে গোটা সেট নিস্তব্ধ। কেউ ‘কাট’ বলছে না। ক্যামেরা চলতেই থাকল। প্রিয়া বলেন, সবাই চুপ। আমি তো স্তব্ধ।
অভিনেত্রী বলেন, পরে ক্যামেরাম্যান এসে মজা করে বলল— ‘মেয়েরা তোমাকে ঘৃণা করবে, তুমি শাহরুখকে চড় মেরেছ।' তবে সেদিন শাহরুখের ব্যবহার প্রিয়ার মনে আলাদা জায়গা করে নিয়েছে।
প্রিয়া গিল বলেন, তিনি একটুও রেগে যাননি। বরং বললেন— ‘ভালো করেছো, শটটা ঠিকঠাক হয়েছে।’ এমন একজন সুপারস্টার হয়েও এতটা নম্র— এটা সত্যিই বিরল বলে জানান অভিনেত্রী।
আজ অনেক বছর পরও সেই দৃশ্যের কথা মনে পড়া প্রসঙ্গে প্রিয়া গিল বলেন, তবে এটিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে 'অস্বস্তিকর অথচ গুরুত্বপূর্ণ' মুহূর্ত। শাহরুখ খানের সঙ্গে কাজ করা, বিশেষ করে এমন একটি দৃশ্য—এটি যেমন আমার কাছে লজ্জাজনক ছিল, ঠিক তেমনি একটা গর্বের বিষয়ও বটে বলে জানান প্রিয়া গিল।
বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান...
বিনোদন ডেস্ক : প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছি...
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...

মন্তব্য (০)