• সমগ্র বাংলা

কালীগঞ্জে ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেল শাক-সবজি বীজ ও সার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০০ কৃষককে বসতবাড়ির আঙিনায় চাষের জন্য ৭ প্রকার সবজির বীজ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেগুন, পালংশাক, লালশাক, ভাটিশাক, মটরশুটি, লাউ ও মূলা।

অন্যদিকে মাঠ পর্যায়ে আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে ৫৪০ জন কৃষককে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ৯০ জনকে লাউ, ১৫০ জনকে বেগুন, ১৫০ জনকে মিষ্টিকুমড়া এবং ১৫০ জনকে শসার বীজ দেওয়া হয়। প্রতিটি কৃষককে ২০ শতাংশ জমিতে আবাদ উপযোগী পরিমাণে বীজের পাশাপাশি ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সারও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আগাম শীতকালীন সবজি উৎপাদনে উৎসাহিত করবে এবং স্থানীয় পর্যায়ে সবজির চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo