• সমগ্র বাংলা

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ প্রমানিক (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক-হেলপারসহ আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পৌর এলাকার অরণকোলা হারুখালির মাঠের সামনে বটতলায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বড়মাটিয়া গ্রামের খোকন প্রমানিকের ছেলে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চুকাই গ্রামের শিমুল হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই উপজেলার কৃষ্টপুর গ্রামের মালেক হোসেনের ছেলে বাবু মিয়া (৩০) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ওহেদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদী ট্রাক স্ট্যান্ড থেকে একটি খালি ট্রাক ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে আসা একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়। এতে চালক-হেলপারসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠাই। ট্রাকের ভেতর থেকে চালক সবুজের মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি সড়ক দুর্ঘটনা আইনে মামলা নথিভূক্ত হয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

১

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

৪

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৫

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

  • company_logo