• সমগ্র বাংলা

বগুড়ায় নিহত যুবদল নেতা রাহুলের পরিবারের পাশে তারেক রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত রাহুল সরকারের বাড়িতে গিয়ে তার বিধবা মাকে তারেক রহমানের পক্ষ থেকে শান্তনা জানান আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

পরে গণমাধ্যমকে আতিকুর রহমান রুমন জানান, যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যথিত হয়েছেন। তাঁর নির্দেশেই আমরা বিএনপি পরিবার শোকাহত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুড়া গ্রামে পুকুরে মাছ ধরার সময় একদল দুর্বৃত্ত যুবদল নেতা সোয়েব সরকার রাহুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

ওই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামিল হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতারও করেছে। তবে অন্য আসামীরা এখনও পলাতক। যুবদল নেতা সোয়েব সরকার রাহুলের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান আতিকুর রহমান রুমন। তিনি আরও বলেন, বিএনপি একটি শান্ত প্রিয় দল। বিএনপি কখনোই বিশৃঙ্খলা চায় না। সব সময় সরকারকে সহযোগিতা করতে চায়। এসময় তিনি রাহুল সরকারের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ ও রুবেল আমিন, বগুড়া জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য কালাম আজাদ, শ্রমিক দল নেতা শামসুজ্জামান শামশু, বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo