• আন্তর্জাতিক

‎সুইডেনে রাতের আঁধারে মসজিদে আগুন, ঘটনা কী?

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে রাতের আঁধারে আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে একটি মসজিদ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে সংঘটিত এ ঘটনাকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে সন্দেহ করছে পুলিশ। 

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

‎বার্তাসংস্থাটি বলছে, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

‎গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

‎উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়েছে, তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছিল। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

‎তিনি আরও বলেন, ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর কোনো কাজে এটি ব্যবহার করা সম্ভব হবে না।

‎আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত চেষ্টা চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশ।

‎পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে। কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo