• আন্তর্জাতিক

‎যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।

‎আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সাথে আলোচনা করা অসম্ভব।

‎এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এ সময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি।

‎অপরদিকে, পশ্চিমা দেশগুলো তেহরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত মাত্রার ৪০ গুণেরও বেশি ইউরেনিয়াম মজুত তৈরি করা। যদিও ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চালানো হচ্ছে এই পারমাণবিক কার্যক্রম।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

১

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

২

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

  • company_logo