• রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে : মিয়া গোলাম পরওয়ার

  • রাজনীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার বিকেলে নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি দিতে হবে,ফ্যাসিবাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নির্বাচন চায়।

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে। পিআর পদ্ধতি প্রতিটি ভোটারের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। এর ফলে একনায়কতন্ত্রের কোনো সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি উপেক্ষা করলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।

বক্তারা সবাই জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।এতে জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন। স্লোগানে মুখরিত এ মিছিলে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি ধ্বনিত হয়।

সমাবেশের মধ্য দিয়ে রংপুরে কেন্দ্রীয় কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করে নেতারা বলেন, এ আন্দোলন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ, যা আগামী দিনগুলোতে আরও বেগবান হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন-জামায়াতের রংপুর মহানগর আমির এটিএম আজম খান।এতে আরও বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সাবেক মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল, মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo