• অপরাধ ও দুর্নীতি

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সমন্বয়কের পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁচ লাখ টাকা নেওয়ার ঘটনায় করা উত্তরা পশ্চিম থানার মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন। 

 

আসামিরা হলেন— এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার তমা।

 

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে এএইচএম নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী রাত ৩টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমানবন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়।

 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। বাদীর ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলেন তারা। অন্যথায় ক্ষতি করার হুমকি দেওয়া হয় বাদীকে।

মন্তব্য (০)





image

একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে

নিউজ ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চ...

image

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামল...

image

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পা...

image

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে...

image

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে ৮৫ হাজার টাকা জব্দ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা, ২ লাখ সাড়ে...

  • company_logo