• বিনোদন

তবে কি ভেঙে যাচ্ছে মোনালির ৯ বছরের সংসার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সুইজারল্যান্ডে ঘুরতে গিয়ে একটি রেস্তোরাঁর কর্ণধার মাইক রিখটার সঙ্গে ভারতের সংগীতশিল্পী মোনালি ঠাকুরের পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব-প্রেম। পরে ২০১৭ সালে বিয়ে করেন তারা। কিন্তু বেশকিছুদিন হল গুঞ্জন- ভেঙে যাচ্ছে তাদের ৯ বছরের সংসার। তবে সম্পর্কের ভাঙার খবর নিয়ে এখনও মুখ খোলেননি তারা। 

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি নজর কেড়েছে সবার। তবে পোস্টের বিষয় দেখে অনেকেরই অনুমান, গায়িকা হয়ত বা এভাবেই তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণ তুলে ধরলেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি প্রতীকী ভিডিও শেয়ার করে তিনি। ক্যাপশনে ‘কারণ’ লেখাটা দেখে অনেকেরই মনে হয়েছে মোনালির সংসার ভাঙার কারণ হয়ত শারীরিক ও মানসিক নির্যাতন।

 

মিউজিক ভিডিওতে ‘এক বার ফির’-এর একঝলকে উঠে এসেছে শ্বাসরোধ করা মুহূর্তও। মোনালি গানটিকে তার ‘এখন পর্যন্ত সবচেয়ে ব্যক্তিগত’ গান বলে উল্লেখ করেছেন।

মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ জনের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ‘বছরের পর বছর ধরে চলা নানা ঘটনায় তাদের মধ্যে অনেক কিছু বদলে গেছে। এখন আর কেউ তাদের দাম্পত্য জীবন নিয়ে কথাও বলেন না। দু’জন মানুষের মধ্যে দূরত্ব তৈরি হলে বিয়ের ক্ষেত্রে এমন পরিণতি হয়।’

শুধু তাই নয়, মোনালি মাইককে আনফলো করেছেন বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। ওই ব্যক্তির কথায়, ‘সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করা সতর্কবার্তা বলা চলে। তবে তারা হয়তো এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন।’

 

মন্তব্য (০)





image

বিচ্ছেদ নাকি পুনর্মিলন? বিজয়-সঙ্গীতাকে ঘিরে জল্পনার শেষ ক...

নিউজ ডেস্কঃ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় অভিনেতা জো...

image

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

বিনোদন ডেস্ক : লিভারজনিত জটিলতায় গত মাসে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস...

image

অভিনয় ছাড়ার প্রশ্নে যা বললেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্...

image

বাদশাহর সঙ্গে বিয়েতে সিলমোহর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির

বিনোদন ডেস্ক : পপসংগীতের জনপ্রিয় গায়ক বাদশাহর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা ...

image

প্রস্তাবিত ২০২৬ -২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে বিসিআরএ এর ...

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ'র কালচারাল রিপোর্টার্স এসোসিয়...

  • company_logo