• বিনোদন

আবারও নেটিজেনদের কটাক্ষের মুখে নুসরাত

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক কারণে নায়িকাকে কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে মেকআপ ছাড়া নুসরাত যতবারই সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করেছেন, ততবারই নেটিজেনদের মাঝে ট্রলের শিকার হয়েছেন। 

সম্প্রতি ছেলে ঈশানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মা-ছেলের দুষ্টুমি নজরে এসেছে ভক্তদের। তবে সেই ভিডিওতে নুসরাতকে মেকআপ ছাড়া দেখার পর নেটিজেনদের একাংশ তীব্র ট্রল করেছেন। 

সামাজিক মাধ্যমে নুসরাতের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে কালো ফ্রেমের চশমা, অগোছালো চুল, সাদা টি-শার্ট। স্বাভাবিকভাবেই মেকআপ ছাড়া। এর মাঝেই মায়ের সঙ্গে দুষ্টুমিতে মত্ত ঈশান। মায়ের চুল, মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছে নুসরাতপুত্র। এ সময় অভিনেত্রী বলতে থাকেন— আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো? 

যদিও মায়ের কথার কোনো প্রভাব ঈশানের ওপর পড়তে দেখা যায়নি। আবারও সে মায়ের মুখের ওপর দিয়ে গাড়ি চালাতে থাকে। ঈশানের এমন কাণ্ডে নুসরাতের চুল নষ্ট হয়ে যায়। আর সেই ভিডিও পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষে মুখে পড়ে অভিনেত্রী। এক নেটিজেন বলেছেন—করণ জোহারের ফিমেল ভার্সন। আরেক নেটিজেন বলেছেন—সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে। অন্য আরেক নেটিজেন বলেছেন— রাজকুমারি কোকো ভার্সন। চেহারা কি করছে রে। 

একটি সূত্র জানায়, নুসরাত জাহান তার ঠোঁট পাতলা থেকে মোটা করেছেন। যার কারণে তাকে প্রায়ই ট্রলের মুখে পড়তে হয় তাকে। এর আগেও অভিনেত্রীকে তার ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 

উল্লেখ্য, নুসরাত জাহানকে রক্তবীজ ২ সিনেমায় আইটেম গানের মাধ্যমে বড়পর্দায় দেখা যাবে। ইতোমধ্যে তার 'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' করা যাবে না গানটি ভাইরাল হয়েছে।  

 

মন্তব্য (০)





image

বইয়ের পাতায় উঠে এলো শুভ্র দেবের জীবনী

বিনোদন প্রতিবেদক:  বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্...

image

রুক্মিণীর সঙ্গে এক যুগের প্রেম, তবু কেন বিয়ে করছেন না দেব?

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈ...

image

মাতৃত্বের অভিজ্ঞতা শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের জন্মের পর ছেলে সন্তানের আশা ...

image

আমার সম্মান নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: পরীমনি

নিউজ ডেস্ক : জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন অনেকটাই দূর...

image

মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

বিনোদন প্রতিবেদকঃ নারীদের বিশেষ করে প্লাস সাইজ নারীদের আত্মব...

  • company_logo