ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়কের কোলের দ্বারপ্রান্তে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে দাবি করা হয়―কোলের শিশুটি রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!
এ ছবিটি ও দাবি ছড়িয়ে পড়তেই বিব্রতকর মুখে পড়েন সংগীতশিল্পী। জানান, এটি একদমই ভিত্তিহীন। কয়েক বছর আগের একটি ছবি এটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।
তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’
সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।
এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান।
চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।
বিনোদন ডেস্ক : চার বছর ফের ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান...
বিনোদন ডেস্ক : প্রথম কাজেই সিনেমাপ্রেমী দর্শকদের মুগ্ধ করেছি...
বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও ...
বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। ...
বিনোদন ডেস্ক : ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছি...

মন্তব্য (০)