• শিক্ষা

ডাকসু নির্বাচনে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থিতা থেকে মাহিন সরকার সরে দাঁড়িয়েছেন। তিনি স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে নির্বাচনী লড়াই করছিলেন। তবে তিনি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে। এই ঘটনা ঢাবি ছাত্র রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে মাহিন সরকার তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন আবু বাকের মজুমদার।

‎মাহিনের এই সমর্থনকে অনেকে গণঅভ্যুত্থান-সমর্থক প্যানেলগুলোর মধ্যে কৌশলগত ঐক্য হিসেবে দেখছেন।

‎সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আমার কাছে সবসময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন।

‎তিনি বিশ্বাস করেন, যারা শিক্ষার্থীদের স্বার্থে অতীতে লড়াই-সংগ্রাম করেছেন, তারাই তাদের পরিশ্রমের মর্ম বুঝবেন এবং তাদের জন্য বেশি কাজ করবেন। এই যুক্তিতেই তিনি মনে করেন, আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হলে তা আমার বিজয় বলে সূচিত হবে।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo