• শিক্ষা

একাডেমিক কাউন্সিল পরবর্তী ঘটনার তদন্তে কমিটি গঠন করলো বাকৃবি প্রশাসন

  • শিক্ষা

ফাইল ছবি

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিলনায়তনের সব প্রবেশপথ বন্ধ করে প্রায় আট ঘণ্টা উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে। পরবর্তীতে ঘটে যাওয়া ভাঙচুরসহ অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও সার্বিক বিষয়টি যাচাইয়ের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়ার নির্দেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। আর সদস্য সচিব করা হয়েছে সংস্থাপন শাখা-২ এর ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং পূর্ত বিভাগ-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মুহাম্মদ এনামুল হক।

আদেশনামায় যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন বা সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্র বিস্তৃতকরণ ও নিয়োগে নিশ্চয়তার দাবিতে কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। পরবর্তীতে উপাচার্যের উদ্যোগে ১২ আগস্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২৫১ জন শিক্ষক সর্বসম্মতিক্রমে ৩টি পৃথক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo