• শিক্ষা

বাকৃবিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তালা ঝুলালেন শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথে একদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসের ভেতরে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে অবস্থিত পূবালী ব্যাংক প্রথমে তালাবদ্ধ করা হয়। এর পরপরই নতুন প্রশাসনিক ভবন এবং কোষাধ্যক্ষের অফিসেও একই ব্যবস্থা নেওয়া হয়। তবে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল-“প্রশাসনের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে,” “ছাত্র সমাজ জেগেছে,” এবং “টালবাহানার বিরুদ্ধে ডাইরেক্ট একশন।”

তারা জানান, ছয় দফা দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখা এবং ক্যাম্পাসের সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, “এখনো পর্যন্ত প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। দাবিগুলো দ্রুত মানা না হলে আন্দোলন আরও শক্তিশালীভাবে চালানো হবে।”

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo