• লিড নিউজ
  • জাতীয়

‎নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও রাজনৈতিক নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রেস সচিব শফিকুল আলম তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের আঘাত অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

‎শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে নুরুল হক নুরের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রেস সচিব। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

‎প্রেস সচিব জানান, জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জেনেছেন, নুরের নাক ও চোখের পাশে আঘাত লেগেছে। এ ছাড়া তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ (ইন্টারনাল ব্লিডিং) হয়েছে এবং বর্তমানে তিনি অচেতনতার আধা-অবস্থায় (সেমি-কনশাস) রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‎প্রেস সচিব শফিকুল আলম বলেন, নুরের ওপর আঘাত খুবই দুঃখজনক ও নিন্দনীয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং আমরা এ নিয়ে তদন্ত চালাব।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo