• জাতীয়

বিজনেস স্ট্র্যাটেজিক কনফারেন্স ফর এন্টারপ্রেনার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে দি ওয়েস্টিন ঢাকা হোটেল অ্যান্ড রিসোর্টে ব্যবসায়িক সংগঠন বিজনেস ক্লাবের উদ্যোগে “বিজনেস স্ট্র্যাটেজিক কনফারেন্স ফর এন্টারপ্রেনার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎সেমিনারটি পরিচালনা করেন দেশের বরণ্য উদ্যোক্তা ও মিরপুর ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মাহাবুব আলম। কনফারেন্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এম. ইয়াছিন আলী।

‎সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনানী ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক আমজাদ খান,সিএনআই এর সিইও জুয়েল আহমেদ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান, প্রগতি হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাব্বির হোসেন, সাউথ সুদানের অনারারি কনস্যুলার ড. জাহিদ আহম্মেদ চৌধুরী, ওয়োলো-র ফাউন্ডার ও সিইও আজিজুল হাকিম প্রধান প্রমুখ।

‎সেমিনারে বক্তারা ব্যবসার কৌশলগত দিক, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উদ্যোগ গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo