ফাইল ছবি
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮ পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৩৯ জন করে রোগী ভর্তি হয়েছেন।
এডিস মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। আর এ বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০ হাজার ৫৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...
নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

মন্তব্য (০)