• লিড নিউজ
  • জাতীয়

‎আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে তরুণরাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও গুণগত পরিবর্তন আনবে পারবে বলে আমার বিশ্বাস।
‎
‎শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি এ কথা বলেন ।
‎
‎তৌহিদ হোসেন বলেন, স্বাধীনতার এতবছর পরও আমাদের সাংবিধানিক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা যায়নি। এজন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে।
‎
‎তিনি আরও বলেন, শুধু দায়িত্বে যাওয়া মানেই রাজনীতি নয়, এটা আমাদের মনে রাখতে হবে।
‎
‎এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, তাদের প্রত্যাবাসন করা না গেলে আগামী দশকেও এই অঞ্চলের মানুষকে ভুগতে হবে।

মন্তব্য (০)





  • company_logo