• লিড নিউজ
  • জাতীয়

কারাগারে থাকলেও ভোট দেওয়া যাবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নির্বাচনের সময়ে কারাগারে থাকলেও ভোট দেওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের ঠিক দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দিদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে, যাতে ভোট দিতে পারেন তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, এ পদক্ষেপটি কারাবন্দিদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলিকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি।

রোডম্যাপ অনুযায়ী মোট ২৪টি বিষয় ২০৭ ধাপে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে নির্বাচনি আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং প্রবাসী ও কারাবন্দিদের ভোটদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম।

এবার প্রবাসী বাংলাদেশি এবং কারাবন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রবাসীদের নিবন্ধন ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। তাদের কাছে ব্যালট পেপার ৫ জানুয়ারির মধ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে এবং নির্বাচনের এক সপ্তাহ আগে তা দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে। কারাবন্দিদের কাছে ভোটের দুই সপ্তাহ আগে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে। 

 

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo