• জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‎গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয় পতাকাবাহী সংস্থার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo