• জাতীয়

যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওয়ানা হলে পুলিশ তাদের বাধা দেয়। টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার খবর পাওয়া গেছে।

‎বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তারা যমুনা অভিমুখে রওয়ানা দেন। ফলে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক। দেখা দেয় দীর্ঘ যানজট।

‎শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এর আগে, মঙ্গলবার ৫ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান নেন তারা।

‎এদিকে, আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়ার প্রস্তাব দিলে সচিব কমিটি সমস্যা সমাধান করে দেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা জানান।

‎শিক্ষার্থীদের তিনটি দাবি হলো-

‎১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।

‎২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।

‎৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo