ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সাদাপাথর লুটের ঘটনায় জড়িতরা যে দলেরই হোক বা প্রশাসনের যত বড় কর্মকর্তাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) সকালে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সাদাপাথরে শুধু লুটপাট নয়, হরিলুট হয়েছে। বিজিবি ক্যাম্পের পাশেই এ ধরনের ভয়াবহ লুটপাটের দায় বাহিনীটি কোনোভাবেই এড়াতে পারে না। এ সময় পুরো সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনাও দেন তিনি।
এরপর সাদাপাথর এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিদ্যুৎ ও ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজু...
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও ম...
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্...
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মা...

মন্তব্য (০)