• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে পুশইন, ১৩ জনকে আটক করেছে বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। 

আজ বৃহস্পতিবার ভোররাত ৫টার দিকে তাদের আটক করা হয়।

মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা পুশইন করে। 

পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। 

অটোককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০২৩ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে। 

আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট  থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo