• লাইফস্টাইল

মিষ্টি দোকানের মত রসগোল্লা বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজে

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আমাদের সবার পছন্দ রসগোল্লা। যে কোনো অনুষ্ঠান কিংবা উৎসবে রসগোল্লা না হলে চলেই না। শুধু এ দেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছেও জনপ্রিয় এই রসগোল্লা। সাধারণত আমরা মিষ্টির দোকান থেকে কিনে খাই রসগোল্লা। কিন্তু আপনি চাইলে খুব সহজে ঘরেও বানাতে পারেন রসগোল্লা। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন রসগোল্লা—

উপকরণ

দুই লিটার দুধ, ভিনিগার ২ টেবিল চামচ, পানি ৬ কাপ, চিনি পরিমাণমতো, কর্নফ্লাওয়ার আধা চা-চামচ, গুঁড়া চিনি আধা চা-চামচ এবং লেবু একটি।

প্রণালি

প্রথমে চুলায় দুধ ফুটিয়ে নিন। এরপর আঁচ বন্ধ করে ১ মিনিট পর এক কাপের ৩ ভাগের ১ ভাগ পানিতে ভিনিগার গুলে তা একটু একটু করে দিয়ে ছানা কেটে নিন। এবার একটি পরিষ্কার কাপড়ে ছানা তুলে পানি ছেঁকে নিন। ছানা ঠান্ডা পানিতে ধুয়ে সুতির কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এতে করে ছানার ভেতরের পানি একেবারে ঝরে যাবে।

অন্যদিকে রসগোল্লার রস তৈরির পালা। এ জন্য পানিতে চিনি মিশিয়ে পাতলা করে সিরা করে নিন। এরপর ছানা বের করে ১ চা চামচ সুজি ও চিনি ছানার সঙ্গে ভালো করে মাখিয়ে নিন। অনেকে সুজির বদলে ময়দাও মিশিয়ে থাকেন। এবার ছানা ভালো করে মথে নিন। সেগুলো থেকেই ছোট ছোট অংশ কেটে বল তৈরি করুন।

এরপর চুলার ওপর বসানো ফুটন্ত রসের পাত্রে এবার ছানার বলগুলো ছেড়ে দিন। এ সময় চুলার আঁচ বাড়াতে হবে। তারপর পাত্রের ওপর ঢাকনা দিয়ে দিন। ৭-১০ মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন রসগোল্লা ফুলে উঠেছে। এবার আঁচ কমিয়ে দিন। তারপর রেখে দিন ১৫-২০ মিনিট। 

ব্যাস তৈরি হয়ে গেল ঘরে বানানো রসগোল্লা। এবার রস থেকে একটি রসগোল্লা তুলে এক গ্লাস পানিতে ফেলে দিন। যদি দেখেন রসগোল্লা ডুবে গেছে, তাহলে বুঝবেন এটি বানানো হয়েছে। আর রসগোল্লা তৈরি হয়ে গেলে তা ৬-৭ ঘণ্টা রেখে দিন। তারপর পরিবেশন করুন।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo