ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শুকনো ফলের মধ্যে কিশমিশ অনেকেরই পছন্দের। ডেজার্টের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিশমিশ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, স্বাস্থ্যও ভালো রাখে। কিশমিশের মতো এর পানিও বেশ উপকারী। তবে তা খাওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে।
কীভাবে খাবেন
কিশমিশ পানিতে ফুটিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। সারারাত সেই পানি রেখে সকালে খেলে অনেক উপকার পেতে পারেন। যেমন-
১. যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা সকালে নিয়মিত কিশমিশের পানি খেতে পারেন। এই পানীয় খেলে অ্যাসিডিটি এবং ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
২. কিশমিশের পানি খেলে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়। এটা আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক।
৩. এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকায় ত্বকের বলিরেখা দ্রুত কমাতে সহায়ক।
৪. হজমের সমস্যা মোকাবিলায় কিশমিশের পানি খুবই উপকারী। এটা পান করলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে।
৫. প্রতিদিন কিশমিশের পানি খেলে লিভার শক্তিশালী হয। এটি মেটাবলিজমের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)