• লাইফস্টাইল

২৪ ঘণ্টা সচল রাউটারে বিদ্যুৎ বিল কেমন আসে?

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাড়িতে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে রাউটার। অনেকে আবার রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তাতে একটি প্রশ্ন থেকে যায়, সারারাত রাউটার চালু রেখে কোনো ডিভাইস না চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

এছাড়া অনেকে বাড়িতে নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করে থাকেন। যার কারণে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত দিতে হয়। তাই কোনো ডিভাইসে কত বিদ্যুৎ খরচ হয় তা জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনা সহজ হয়। এতে বিদ্যুৎ খরচ কম হবে।

তবে একটি ওয়াই-ফাই রাউটারে বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না। সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে এসব রাউটার।

ধরা যাক, একটি বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। তাহলে মাসে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে। বিদ্যুৎ খরচ দাঁড়াবে ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা =৭,২০০। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

যদি ইউনিটপ্রতি বিদ্যুৎ বিল ৭ টাকা ৫০ পয়সা হয়। তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক অর্থাৎ ২৭ টাকা।

কম খরচের ফলে রাতে রাউটার বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুৎ বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে।

 

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo