ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বন্ধ হয়ে পড়ে আমদানি-রফতানি।
এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাঁচামাল ও পঁচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।
বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রম শুরু হবে।
নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...
নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...
নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...
নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...
নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

মন্তব্য (০)