• অর্থনীতি

‎ভ্যাটে একক রেট ছাড়া বিকল্প নেই: এনবিআর চেয়ারম্যান

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের বিরোধিতার পরও ভ্যাটের আইন শেষ পর্যন্ত ল্যাংড়া-খোঁড়া হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ভ্যাটে একক রেটের বিকল্প নেই।
‎
‎আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত ‘কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার’ বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
‎
‎এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে, তা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না।’
‎
‎তিনি আরও বলেন, ‘জিডিপির তুলনায় ট্যাক্সের হার ক্রমাগত কমছে, যা আতঙ্কের বিষয়। তবে বিশ্ব ব্যাংকের সহায়তায় ট্যাক্স খাত অটোমেশন করার প্রকল্প নেয়া হয়েছে।’ কর নীতি এবং আহরণ বিভাগ আলাদা করলে অর্থনীতি আরও টেকসই হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এলডিসি হিসেবে দেশের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।’

মন্তব্য (০)





image

‎তৈরি পোশাকের বাইরে রপ্তানিতে সুবাতাস, পাঁচ খাতে প্রবৃদ্ধ...

১

‎নিউজ ডেস্কঃ দেশের রপ্তানি খাতে বহুমুখীকরণের সম্ভাবনা ক্...

image

পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা চলছে

২

নিউজ ডেস্কঃ  মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শ্রমি...

image

‎বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাং...

৩

নিউজ ডেস্কঃ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিস...

image

৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

৪

নিউজ ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই ...

image

‎বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে যৌথ ও...

৫

নিউজ ডেস্কঃ কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (...

  • company_logo