• অর্থনীতি

আগস্টের ২৭ দিনে এলো ২৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : চলতি আগস্ট মাসের ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা) রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, গত বছরের আগস্টের প্রথম ২৭ দিনে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo