ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাট জেলার এসএসসি,ভোকেশনাল,দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পরিষদ।
শনিবার বিকেলে জেলার চার্চ অফ গড উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরোজ হোসেন,জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।
এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলায় সেরা ৫ জন ফলাফল অর্জনকারী শিক্ষার্থীগন বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আফরিন বসুনিয়া মিতুকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন বিভাগীয় কমিশনার।
এতে ৭৫০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও অভিভাবকগ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...
জামালপুর প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরকারি জাহে...
নিউজ ডেস্ক : চলমান বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
এই সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ।এ আয়োজনটি যেন প্রতিবছর চালু থাকে সেজন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।