• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার মামলায় আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীকে এবার প্রতারণার মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত হাম্মাদ আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বড়ইন্দারা মহল্লার মৃত রাজ্জাক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের লাঠয়াল বাহিনীর প্রধান হিসেবে খ্যাত।  সোমবার (২৮জুলাই) রাত ১০টার দিকে একটি প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলাটি দায়ের করেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম ওরফে চাউনিজ রফিক। সদর থানার ওসি মোঃ মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোঃ রফিকুল ইসলামের দায়ের করা একটি প্রতারণার মামলায় হাম্মাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ৫৮লাখ টাকা মূল্যের জমিজমা কেনাকে কেন্দ্র করে তাকে বায়না হিসেবে চেক দেয়া হয়। পরে তাকে নগদ টাকা পরিশোধ করা হলেও তিনি আজ কাল করে চেকগুলো ফেরত দেননি। একপর্যায়ে তিনি রফিকুল ইসলামকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান। এদিকে গত ৫আগষ্ট সরকারের পট পরিবর্তনের হলে তাকে বিভিন্নভাবে চেকগুলো ফেরত দিতে বলা হলেও তিনি চেক না দিয়ে তালবাহান করেত থাকেন। পরিপ্রেক্ষিতে আজ তিনি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ৮ মে রাতে হাম্মাদ আলীকে একটি লুটপাটের মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান। তার বিরুদ্ধে ভুমি দস্যুতারও অভিযোগ রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo