• সমগ্র বাংলা

ফ্লোরিডা সিটিতে ২৪ ঘন্টায় পাশ করা প্রকল্প বাংলাদেশে অনুমোদনে লাগলো ৮ মাস সময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : শিক্ষা সাংস্কৃতি অর্থনীতি বানিজ্য অবকাঠামো উন্নয়নে তথ্য বিনিময় এবং অংশিদারিত্বে দিনাজপুর পৌরসভার সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটির মধ্যে একটি উন্নয়ন চুক্তি সম্পাদিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষর করে ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম এবং দিনাজপুর পৌরসভায় প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম বলেন, বিশ্বের বহু দেশের সাথে এধরনের চুক্তির নজির রয়েছে। বাংলাদেশে এ ধরনের চুক্তি এটাই প্রথম। তিনি যেহেতু জন্ম সূত্রে দিনাজপুরের বাসিন্দা। তাই প্রকল্পটি দিনাজপুর পৌরস়ভার জন্য হাতে নিযেছিলেন। প্রকল্প প্রস্তাব ফ্লোরিডা কর্তৃপক্ষ ২৪ ঘন্টা সময়ের মধ্যে অনুমোদন করেছিল। আর সেটি বাংলাদেশ সরকারের কাছে সম্মতি নিতে ৮ মাস সময় লেগেছে। প্রকল্প বাস্তবায়িত্ব হলে সুফল মিলবে বলে আশাবাদী তিনি। 

 

ওই  চুক্তির মাধ্যমে দেড়শো বছরের পুরানো দিনাজপুর পৌরসভা সাথে  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটি কর্তৃপক্ষ সেতু বন্ধন রচিত হবে। 

দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএর  প্রতিষ্ঠানটি। 

দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, এমন চুক্তি দিনাজপুর পৌরসভার ইতিহাসে এই প্রথম। এই চুক্তির সম্পাদনের ফলে উপকৃত হবে দিনাজপুরের মানুষ। এখানকার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা, চিকিৎসা, পানি নিষ্কাশন, হাইজিন সহ বিভিন্নভাবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি দিনাজপুরের জন্য একটি মাইলফলক। 

 

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা। শেষে কেক কাটেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo