• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ বারো জন জড়িত বলে অভিযোগ করে জানান নিহতের ছেলে।

নিহতের নাম জাহাঙ্গীর হো‌সেন (৫০)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়‌নের সালমদী বাজারের তালেব আলীর ছে‌লে।

সালমদী বাজা‌রে তার এক‌টি মু‌দি দোকান র‌য়ে‌ছে। এছাড়া বাজা‌রে তার আরও ৩‌টি দোকান রয়েছে।

 

নিহতের ছেলে রা‌সেল জানান,৫ আগ‌স্টের পর বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রি মামুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি ২‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকান‌টি‌তে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। বুধবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর হো‌সেন ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রে। ওেই সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতন্ডা হয়। এক পর্যা‌য়ে তোতা মেম্বার জাহাঙ্গীর‌কে চড় দেয়। এখবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ আরও ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়েব ভেত‌রেই এলোপাতা‌ড়ি মারধর ক‌রে। গুরুতর আহতবস্থায় জাহাঙ্গীর‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌তে মৃত ঘোষণা ক‌রেন।

 

নিহতের ছেলে রাসেল আরো জানান, ভাড়ার বিষয় টি বিএনপির নেতা সুমনকে জানানো হয়েছিল।

 

ঘটনার পর থে‌কে বিএন‌পি নেতা তোতা মেম্বার ও তার অনুসা‌রিরা আত্ম‌গোপ‌নে চ‌লে যান।

 

এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনকে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo