ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪ হাজার ১০ পিচ ইয়াবা উদ্ধার সহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
রবিবার (২৭ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে এ-সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ।
গ্রেফতারকৃতরা হলেন জামালপুর পৌরসভার দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম, বোষ পাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু, কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল।
পুলিশ জানায়, জামালপুর শহরের খন্দকার আলী আকবর আজমের বাসায় রবিবার গভীর রাতে বোষপাড়া এলাকার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে আকবর আজমকে গ্রেফতার করা হয়। তার দেহ ও বাসায় তল্লাশী চালিয়ে ১৪০০ পিস ইয়াবা (পলিথিন পুটলায়), ৬০০ পিস ইয়াবা (জিপার ব্যাগে), ২০০০ পিস ইয়াবা (আলমারিতে রাখা ৪০টি পোটলায় মোট ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মুল্য ১২ লক্ষ ৩ হাজার টাকা। এ ছাড়াও ১ গ্রাম ইয়াবা গুড়া এবং নগদ ২৮ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, এই ধরনের অভিযান জেলা পুলিশকে জনসচেতনতার পাশাপাশি জনগণের আস্থার প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জেলা পুলিশ মাদক নির্মূলে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান চলমান থাকবে।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)