• অপরাধ ও দুর্নীতি

সন্ত্রাস বিরোধী অভিযানে দোহার নবাবগঞ্জে আটক ৬

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সরকার ঘোষিত সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকার দোহার থানা ২ এবং নবাবগঞ্জ থানায় ৪জনকে আটক করেছে। তারা সকলেই কর্মকান্ড স্থগিত আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী। বুধবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন স্থান থেকে এদের আটক করে। পুলিশ জানায়, সারাদেশে নাশকতা ও অপরাধামূলক কর্মকান্ড ঠেকাতে চলমান অভিযানের অংশ হিসেবে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোহার পৌর সহসভাপতি বাদশা ফাহাদ(২১) ও রাইপাড়া ইউনিয়ন স্বে”চ্ছাসেবকলীগের সহসভাপতি আসলাম খান(৬০)। দোহার থানার ওসি হাসান আলী বলেন নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তারা আটক হয়েছে।

এদিকে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া থেকে মো. আবুল কালাম(৫৫) , ময়মন্দি হতে শাওন হোসেন, শিকারীপাড়ার নারায়নপুর গ্রামের মো. বাসেদ(৫২) বান্দুরা হতে নাইম মীরকে আটক করা হয়। এদের দোহার ও নবাবগঞ্জের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আটককৃতদের জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেল তিনটায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo