ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে তিন ফার্মেসি মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারের হাসপাতাল গেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে মেসার্স হাজী ফার্মেসীর মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও সরদার ড্রার্গের মালিক ইয়াসিন আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঔষধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, পাবনা জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষধ ফার্মেসিতে সংরক্ষণ করার অপরাধে ৩ ঔষধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...
নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

মন্তব্য (০)