• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদালতে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন বিচারপতি কে এম হাফিজুল আলম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আদাল চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। জানা গেছে, বিচারপ্রার্থীদের জন্য এবার পঞ্চগড় আদালতে নির্মিত হলো আধুনিক সুযোগ-সুবিধাসহ এই বিশ্রামাগার বা ‘ন্যায়কুঞ্জ’।

সোমবার (২১ জুলাই) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর। এটাই পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য প্রথমবারের মতো নির্মিত এমন কোনো বিশ্রামাগার। দৃষ্টিনন্দন এই ভবনে রয়েছে বসার সুব্যবস্থা, মাতৃ কর্নার, সুপরিসর টয়লেট এবং ক্যান্টিন। এতে করে বিচারপ্রার্থীরা অপেক্ষারত অবস্থায় কিছুটা স্বস্তিতে সময় কাটাতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি কে এম হাফিজুল আলম র্ভাচ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এর আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। অসুস্থ মানুষ ও মায়েদের জন্য বিশ্রামের কোন ব্যবস্থা ছিলো না। আমরা বিচার প্রার্থীদের কথা চিন্তা করেই এই ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেই। এর মাধ্যমে আদালতে নতুন মাত্রা যোগ হলো। এখানে মানুষজনের বসার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, টয়লেট ও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আদালতে আমরা হেল্পডেস্ক নির্মাণ করেছি।  

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট আদম সুফি, জিপি এম এ বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব উল হোসেনসহ আদালতের বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে ন্যায়কুঞ্জের সামনে বৃক্ষরোপন করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo